
দেশে ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রধান উৎস হলো সরকার বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর । আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগে স্কাই সিটি হোটেলে আয়োজিত ‘কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ শিরোনামে এক সংলাপে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ-সিজিএস আয়োজিত এই সংলাপে বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মী ও দেশের কয়েকটি ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নূরুল কবীর বলেন, ‘দেশে ভুল তথ্য প্রদানের প্রধান উৎস হলো সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অথচ বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি এটি সঠিক তথ্য নয়। বিদ্যুতের ক্ষেত্রেও সরকার এমন ভুল তথ্য ছড়িয়েছে। ইতিহাস থেকে দেখা যায়, বিরোধী দলগুলোও ভুল তথ্য ছড়ায়।’
নিউ এজ সম্পাদক আরও জানান, যে বিষয়ে প্রতিবেদন করা হয়, তার সঙ্গে শিরোনামের মিল থাকে না। এ জন্য রিপোর্টার ও সম্পাদকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
উন্মুক্ত আলোচনা পর্বে দেশে সাংবাদিকতার বিভিন্ন সমস্যার বিষয়গুলো উঠে আসে এবং এর ফলে বিভ্রান্তিমূলক তথ্য, মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে পড়ার দিকটিও আলোচনা করা হয়। আলোচিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে তথ্য সংগ্রহে বাধা দেওয়া বা তথ্য না দেওয়া, সরকারের সদিচ্ছার অভাব ও ভুল তথ্য প্রদান, ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়, রিপোর্টারদের নিয়মিত কাজের চাপ ও তার ফলে মানসম্পন্ন সংবাদের ঘাটতি, পর্যাপ্ত রিসোর্সের অভাব, প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন মিডিয়া হাউস ও তাঁদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন ইত্যাদি। এ ছাড়া, সংবাদমাধ্যমে নির্ভুল তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট-চেকারদের সঙ্গে সমন্বয় ও কীভাবে তথ্য যাচাই করা যায় সে সম্পর্কেও আলোচনা করা হয়।
সংলাপে সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, দেশের মানুষ যদি গণমাধ্যমের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেন, তা দেশের জন্য ক্ষতিকর। গণমাধ্যমকর্মীদেরকেই এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।
সংলাপের শেষ পর্বে গণমাধ্যমকর্মীরা একটি জরিপে অংশগ্রহণ করেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে সংবাদমাধ্যমে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন রোধে কার্যকরী ব্যবস্থার বিভিন্ন উপায় তুলে ধরেন।
‘কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ সিজিএসের ওই বিষয়ের ওপর ধারাবাহিক কার্যক্রমের প্রথম আয়োজন এবং এর পরে ঢাকায় ও ঢাকার বাইরে এমন আলোচনা ও প্রশিক্ষণ আয়োজিত হবে। সংলাপের সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে