
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ট্রলারের বাকি ৯ জেলেকে উদ্ধারে কাজ শুরু করেছে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও র্যাব। আজ রোববার সকাল থেকে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে তারা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে পরদিন শনিবার সকাল ৭টা পর্যন্ত বরগুনার পাথরঘাটা মৎস্যবন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পাঁচ ঘণ্টা সশস্ত্র তাণ্ডব চালিয়ে মালপত্র লুটের সময় কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে ৯ জেলেকে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরার ট্রলারে সশস্ত্র ডাকাতি করে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র ডাকাত। এ সময় ডাকাতেরা ট্রলারের মাঝিসহ ৯ জেলেকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়। এ ছাড়া বাকি ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালপত্র লুট করে নিয়ে যায়। পরে গতকাল শনিবার তাদের আহত অবস্থায় উদ্ধার করা হয়। এসব তথ্য জানিয়েছেন ওই বিকল ট্রলার থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া বাকি ৯ জন জেলে। এ ঘটনায় উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ফিরে আসা জেলেরা জানান, ডাকাতেরা মহেশখালী ও কুতুবদিয়া এলাকার হতে পারে। তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শোনার পর থেকেই মালিক সমিতি কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে ডাকাতির শিকার ট্রলার ও আহত ৯ জেলেকে সকিনা চর থেকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত দুই জেলেকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে তল্লাশি চলছে।’
দক্ষিণ জোন কোস্ট গার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী আজকের পত্রিকাকে জানান, পাথরঘাটা স্টেশন কোস্ট গার্ড জেলা মালিক সমিতির দুটি ট্রলার ও কোস্টগার্ডের একটি দ্রুতগামী যান, রাঙ্গাবালী ও চর মানিকা কোস্ট গার্ড স্টেশন থেকে দুটি ট্রলার এবং আন্দারমানিক থেকে কোস্ট গার্ডের উদ্ধার জাহাজ তেঁতুলিয়া সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনে অংশ নিয়েছে।
বরগুনা জেলা পুলিশ সুপার আব্দুস সালাম জানান, বঙ্গোপসাগরে বরগুনা জেলার এফবি ভাই ভাই ট্রলারে সশস্ত্র ডাকাতির ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌ পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
র্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর আবার বঙ্গোপসাগরে বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। ফিরে আসা জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে অভিযান চলছে। ডাকাত দলটি আটকে অভিযান চলছে। এ ঘটনায় উপকূলীয় এলাকায় জেলেরা আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে মাছ শিকারে যেতে পারেন।’
এ ছাড়া ডাকাতির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে র্যাবকে সহায়তা করতেও অনুরোধ জানান কর্নেল মাহমুদুল হাসান।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩২ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে