
বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলারে করে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে নিখোঁজ ৯ জেলের চারজনের সন্ধান মিলেছে। তাঁদের সাগরে একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৫ জেলে নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকালে র্যাব-৮-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ৪ জন জেলেকে একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান ও ডাকাত দলটি আটকের জন্য অভিযান চলছে।
এফবি ভাই ভাই নামের ওই ট্রলারটির মালিক বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের মনির হোসেন। গত শুক্রবার গভীর রাতে ট্রলারটি পায়রাবন্দর এলাকায় ডাকাতের কবলে পড়ে। গত শনিবার রাতে জলদস্যুর কবলে পড়া ওই ট্রলারসহ ৯ জেলেকে উদ্ধার করা হয়। তাঁরা গুরুতর জখম ছিলেন। এখন তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
ট্রলারমালিক মনিরের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ১৮ জন জেলে নিয়ে পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করে ট্রলারটি। রাত আড়াইটার দিকে ট্রলারটি পায়রাবন্দরের বয়া এলাকায় ডাকাতের হামলার শিকার হয়। এ সময় জেলেদের কুপিয়ে জখম করে প্রায় ৫ লাখ টাকার রসদসামগ্রী লুটে নিয়ে যায় ডাকাতেরা।
দক্ষিণ জোন কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘৪ জন জেলেকে তালতলীতে একটি ট্রলার থেকে উদ্ধারের খবর পেয়েছি। তাঁদের পাথরঘাটায় আনা হচ্ছে। এরপর উদ্ধার হওয়া জেলেদের নাম জানা যাবে। বাকিদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১০ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২৯ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে