
বঙ্গোপসাগর থেকে উদ্ধার চার জেলের মধ্যে একজন মারা গেছেন। তাঁর নাম আব্দুল হাই। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার হওয়া চারজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে আব্দুল হাইয়ের অবস্থা আশঙ্কাজনক ছিল। বিকেল পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ নিহত আব্দুল হাই বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া গ্রামের আচমত আলী হাওলাদারের ছেলে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে ডাকাতির সময় ডাকাতের পিটুনি খেয়ে সাগরে পড়ে যাওয়া নয় জেলের মধ্যে চারজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এসব জেলে একটানা ৭০ ঘণ্টা ভাসমান অবস্থায় ছিলেন। বঙ্গোপসাগর থেকে এফবি মা মরিয়ম ট্রলার তাঁদের উদ্ধার করে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আজ সোমবার সকালে গভীর বঙ্গোপসাগরে গিয়ে তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় জলদস্যুরা হামলা চালায়। এ সময় নয় জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুটে নেয়। এ ছাড়াও নয় জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়।
দক্ষিণ জোন কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ নয় জেলের মধ্যে চারজনকে তালতলীর একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। তাদের পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের মৃত্যু সংবাদ পেয়েছি। বাকিদের উদ্ধারে ও জলদস্যুদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’
আরও পড়ুন:

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে