বরাবরই ঠোঁটকাটা স্বভাবের মেয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত। বলিউডে বিতর্কিত মন্তব্যের জন্য তিনি আলোচনায় থাকেন সব সময়। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত কঙ্গনা, নিজের বিষয়গুলো রাখেন সব সময় আড়ালে। ‘ভীতি’ বা ‘ফোবিয়া’র কথা মানুষ সাধারণত আড়ালে রাখতেই পছন্দ করেন। জানেন কি এমনই এক ভীতি রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌতের। কঙ্গনার প্রচণ্ড ‘সর্পভীতি’ রয়েছে। সাপ দেখলেই ভয়ে জ্ঞান হারাবার দশা হয় এ অভিনেত্রীর।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক বছর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফোবিয়া’-র প্রদর্শনীতে হাজির হয়ে এ কথা জানিয়েছিলেন কঙ্গনা নিজেই। সেই অনুষ্ঠানে সাংবাদিকেরা তাঁর ফোবিয়া সম্পর্কে জানতে চান। তখন তিনি সহজেই স্বীকার করে নেন তিনি একটি জিনিস ভীষণ ভয় পান, আর সেটা হলো সাপ। কঙ্গনা বলেন, ‘সাপ আমি প্রচণ্ড ভয় পাই। দেখলেই মনে হয় যেন জ্ঞান হারিয়ে ফেলব।
তবে এ কথা বলে ফেলেই কঙ্গনা বুঝতে পারেন কী বোকামিটাই তিনি করেছেন। তিনি সঙ্গে সঙ্গেই বলেন, ‘আমি ভেবেছিলাম কখনোই আমার এই ভীতির কথা কোথাও প্রকাশ করব না। কারণ, আমি নিশ্চিত, একবার আমার সহ-শিল্পীরা এটি জেনে গেলে এই নিয়ে আমাকে তাঁরা ভয় দেখাতে শুরু করবে।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে