চীন সীমান্তের কাছে তাজিকিস্তানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনের সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। শক্তিশালী এ ভূমিকম্পে চীনের জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় এবং আর্টাক্স তীব্রভাবে কেঁপে উঠেছে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ সকালে তাজিকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে আঘাত হেনেছিল। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও চীনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পর আরেকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। পরাঘাতটি ছিল ৫ মাত্রার। যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানে জনবসতি কম এবং এর চারপাশে সুউচ্চ পামির পর্বতমালা রয়েছে। এই অঞ্চলে তাজিকিস্তানের সবচেয়ে বড় হ্রদ ‘লেক সরেজ’ রয়েছে। ১৯১১ সালে শক্তিশালী ভূমিকম্পের কারণে এই হ্রদ সৃষ্টি হয়েছিল। লেক সরেজের পেছনে পামির পাহাড়ের গভীরে একটি প্রাকৃতিক বাঁধ রয়েছে। এটি বিধ্বস্ত হলে প্রাণহানির সংখ্যা ব্যাপক হবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত দুই দেশের মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এরপর গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভয়াবহ এ ভূমিকম্পের ক্ষত না শুকাতেই আবার চীন-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প আঘাত হানল।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩০ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে