ভারতীয় সিনেমা আমদানির পক্ষে অবস্থান নিয়েছে চলচ্চিত্র সম্পর্কিত ১৯টি সংগঠন। এর আগে ১০ শতাংশ লভ্যাংশের শর্তে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে সমর্থন দেয় চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে এতে আপত্তি জানিয়েছেন প্রযোজক ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
ভারতীয় সিনেমার আমদানি থামাতে কাফনের কাপড় পরে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ডিপজল। এ ছাড়া শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশের দাবিকে ‘বেআইনি’, ‘মুনাফিকের’ কাজ বলে মন্তব্য করেছেন।
আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় এসব কথা বলেন ডিপজল।
ডিপজল বলেন, ‘ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো সিনেমা হলে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা হলমুখী হবেন। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারও কাফনের কাপড় পরে রাজপথে নামব।’
এ সময় ১০ শতাংশ লভ্যাংশের কথা উল্লেখ করে ডিপজল আরও বলেন, ‘হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি, হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভ্যাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?’
সবশেষে পরিচালক সমিতির নতুন কমিটি ভালো কিছু করবে বলে আশা করেন ডিপজল। পারিবারিক মিলন মেলা নিয়েও সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগার অনুভূতির কথা জানান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে