
বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে মেয়ে ও তার বাবা এই অভিযোগ করতে থানায় হাজির হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারির অ্যাসিড পানি পান করে মা ‘আত্মহত্যা’ করেন।
মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার আসাদুল (২৫) অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন। একসময় আসাদুল ওই মেয়ের মায়ের মোবাইল ফোনে কল দিতে থাকেন। একপর্যায়ে ফোনে কথা বলে মেয়ে। পরে ভিডিও কলে কথা বলেন। ভিডিও কলে কথা বলার বিষয়ে মেয়ের মাকে বলে দেওয়ার হুমকি দিয়ে আসাদুলের সঙ্গে নগ্ন হয়ে ভিডিও কল দেওয়ার কথা বলা হয়। পরে মেয়ে নগ্ন হয়ে আসাদুলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। সেই ভিডিও কলের কথা আসাদুল রেকর্ড করে রাখেন।
৮ মার্চ মেয়ের মা জোসনা বেগমকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন আসাদুল। এই টাকা এক দিনের ভেতরে না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। এক দিন অতিবাহিত হয়ে গেলে টাকা না পেয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এবং বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। বিষয়টি ৯ মার্চ বৃহস্পতিবার সকালে জানাজানি হলে মা জোসনা বেগম (৩৫) ব্যাটারির অ্যাসিড পানি পান করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী মেয়েটি বলে, ‘আসাদুল আমাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। একটা সময় আমি তার সঙ্গে কথা বলি। পরে আমাকে ব্ল্যাকমেল করে নগ্ন হয়ে ভিডিও কলে কথা বলতে বাধ্য করেন। সেই ভিডিওটি রেকর্ড করে সামাজিক য়োগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিওটি ভাইরাল করে দেয়। এ লজ্জায় আমার মা আত্মহত্যা করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমিও “আত্মহত্যা” করব।’
মেয়েটির বাবা বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আসছি। এসে আজ শনিবার বিষয়টি জানতে পেরেছি এবং থানায় মামলা করতে এসেছি। ওই ভিডিও আমার কাছেও আছে। আমি ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
আরও খবর পড়ুন:

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে