
টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল ইংল্যান্ডকে ধবলধোলাই করার। সুযোগটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগাল বাংলাদেশ। ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গড়ল অনন্য কীর্তি। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর আগে ধবলধোলাই করতে পেরেছে তিনটি। এর মধ্যে মাত্র একটিই ছিল ৩ ম্যাচের সিরিজ। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। তবে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের ওপরে থাকা শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জেতার অভিজ্ঞতা আগেও ছিল বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
তবে এবার ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে শক্তিশালী কোনো দলকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার আফসোস দূর করলেন সাকিবরা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের যত ধবলধোলাই
সাল প্রতিপক্ষ স্বাগতিক ফল
২০১২ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ৩-০
২০২০ জিম্বাবুয়ে বাংলাদেশ ২-০
২০২২ আরব আমিরাত আরব আমিরাত ২-০
২০২৩ ইংল্যান্ড বাংলাদেশ ৩–০

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে