ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া শারীরিকভাবে অসুস্থ। গত দুই দিন আগে তিনি ভর্তি হয়েছেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। সেখান থেকে অভিনেত্রী জানিয়েছেন শারীরিক চেকআপের জন্য গেলেও অস্ত্রোপচার এর জন্য সেখানে বেশ কয়েক দিন থাকতে হবে।
আজ বৃহস্পতিবার ফেসবুকে তিনি লেখেন, ‘আমি অ্যাপোলো হাসপাতাল এ আমার চিকিৎসার জন্য এসেছিলাম। তখন ডাক্তার আমাকে সাথে সাথে একটা মেজর অপারেশন এর জন্য বলে। অপারেশন এর জন্য এখানে আমার আরও বেশ কিছু দিন থাকতে হবে। আমার ডিরেক্টর ভাইদের প্রতি অত্যন্ত দুঃখিত যাদেরকে আমি ডেট দিয়েছিলাম।’
এর আগে গত মঙ্গলবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে তিনি ফেসবুকে লেখেন, ‘প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় ‘আল্লাহ’ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’
গত ১৭ জানুয়ারি রাতে গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নাদিয়াকে। হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে নাদিয়া জানিয়েছিলেন, ‘হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’


প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে