পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ৯টি মামলায় জামিন পেয়েছেন। গতকাল শুক্রবার আদালতে হাজির হওয়ার পর ইমরান খানকে আটটি সন্ত্রাসবাদের মামলায় এবং একটি দেওয়ানি মামলায় জামিন মঞ্জুর করেছেন দেশটির শীর্ষ আদালত। এর আগে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট একটি দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, গতকাল ৭০ বছর বয়সী ইমরান খান জামিনের জন্য একটি বুলেটপ্রুফ গাড়িতে করে লাহোর হাইকোর্টে হাজির হয়েছিলেন। পরে বিচারপতি তারিক সেলিম শেখ ও বিচারপতি ফারুক হায়দারের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ ইমরানের জামিন আবেদনের ওপর শুনানি করেন।
ইসলামাবাদের পাঁচটি মামলার জন্য আদালত পিটিআই প্রধানকে ২৫ মার্চ পর্যন্ত এবং লাহোরের তিনটি মামলার জন্য ২৭ মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এ ছাড়া একটি দেওয়ানি মামলায়ও তাঁর জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে তোশাখানা মামলার শুনানির জন্য ইমরান খানকে জেলা আদালতে হাজির হওয়ার সুযোগ দিতে ১৮ মার্চ পর্যন্ত তাঁর বিরুদ্ধে জারি করা অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ শনিবার তোশাখানার মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতে উপস্থিত হবেন ইমরান খান। ওই মামলা নিয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার আগ পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করা হবে না। আগামী ১৯ মার্চ পিএসএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত বুধবার পাঞ্জাবের অন্তর্বর্তী তথ্যমন্ত্রী আমির মির জানিয়েছেন, ইমরানকে গ্রেপ্তার করতে গেলে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অস্থিতিশীলতার সৃষ্টি হয়। ফলে দেখা দেয় ব্যাপক ট্র্যাফিক জ্যাম। পরিস্থিতি বিবেচনায় গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ দেন লাহোর হাইকোর্ট। কারণ ইমরানের বাড়ির অদূরেই পিএসএলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি।
ইমরান খান বলেছেন পাকিস্তানের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে ৮০টিরও বেশি মামলা চলছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৪ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে