পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কে বাড়িতে ঢুকে পুলিশ ভাঙচুর করেছে এবং পিটিআইয়ের ২০ জনেরও বেশি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ইমরান খান ইসলামাবাদের আদালতে তোশাখানা মামলার শুনানিতে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও টিভি।
জিও টিভি জানিয়েছে, আজ শনিবার সকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের আগে পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু পিটিআই সমর্থকেরা ১৪৪ ধারা উপেক্ষা করে লাহোরে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হন। তারা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেন। তখন পুলিশের সঙ্গে পিটিআই নেতা কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পুলিশ বুলডোজার নিয়ে ইমরান খানের বাড়ির প্রধান ফটক ধরে ভেতরে প্রবেশ করছে। পিটিআই নেতা কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ পিটিআইয়ের কর্মীকে গ্রেপ্তার করছে।
পুলিশ অভিযোগ করে বলেছে, পিটিআই কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়েছে।
এর আগে গতকাল শুক্রবার ইমরানের বাড়ি তল্লাশির জন্য পুলিশ প্রশাসন ও পিটিআইয়ের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। সমঝোতায় বলা হয়েছিল, পুলিশের তদন্ত ও তল্লাশিতে সহযোগিতা করবে পিটিআই। এ ছাড়া, গত ১৪ ও ১৫ মার্চ দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তেও সহযোগিতা এবং জনসমাবেশ আয়োজনের আগে পুলিশকে জানানোর আশ্বাস দিয়েছিল দলটি।
অন্যদিকে, সরকার ইমরান খানের নিরাপত্তার জন্য প্রণীত নির্দেশিকা বাস্তবায়ন করবে এবং দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ জানাবে বলেও সমঝোতায় বলা হয়েছে।
জিও নিউজ আরও জানিয়েছে, আজ সকালে ইমরান খান বাড়ি ছেড়ে বেরোনোর পরপরই পিটিআই কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। দলটির শেয়ার করা ভিডিওতে জামান পার্কের ভেতর পিটিআই কর্মীদের ওপর পুলিশকে বেধড়ক লাঠিপেটা করতে দেখা গেছে।
এক টুইটার পোস্টে ইমরান বলেছেন, ‘আমি জানি, তারা আমাকে গ্রেপ্তার করবে। তবু আমি আদালতে যাচ্ছি।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোন আইনে তারা আমার বাড়িতে হামলা চালিয়েছে, আমি জানি না। বাড়িতে আমার স্ত্রী (বুশরা বেগম) একা রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১০ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে