
গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া এলাকার মো. মাসুদ মিয়া একটি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সুইটি আক্তারকে পৌঁছে দিতে ঢাকা যাচ্ছিলেন তিনি। দুপুর পর্যন্ত তিনি জানতেন না তাঁর মেয়ে আর বেঁচে নেই। দুপুরে হাসপাতালে কথা হয় তাঁর সঙ্গে। বারবার প্রশ্ন করছিলেন, ‘ভাই, আমার মেয়েটি বেঁচে আছে তো? কোথায় সুইটি? নাকি মারা গেছে?’
মাসুদ মিয়ার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুইটি আক্তার। বাবার সঙ্গে ঢাকা যাচ্ছিলেন তিনি। আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় বাবা মো. মাসুদ মিয়া বেঁচে গেলেও মারা যান সুইটি। আহতাবস্থায় মো. মাসুদ মিয়াকে শিবচরের পাঁচ্চর এলাকার ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুদ মিয়া মেয়েকে নিয়ে আজ সকালে গোপালগঞ্জ থেকে উঠেছিলেন ইমাদ পরিবহনের বাসটিতে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন তাঁর।
মেয়ে আর বেঁচে নেই জানার পর মাসুদ মিয়া আহাজারি করতে করতে বলেন, ‘আমি মরে গিয়ে যদি মেয়েটা বেঁচে থাকত!’
খুলনা থেকে ছেড়ে আসা বাসটি বাগেরহাট, গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে যাত্রী তুলে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বেপরোয়া গতিতে বাসটি শিবচরের কুতুবপুর এলাকার এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় বাসের ১৪ যাত্রী। শিবচর হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও তিনজন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায় আরও দুজন।
আরও খবর পড়ুন:

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩৭ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে