
সামাজিকমাধ্যমে আজ সকালে ডেভিড বুন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মনে হয় না আজ খেলা হওয়ার সম্ভাবনা আছে।’ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ রেফারি সাবেক এই অস্ট্রেলিয়ান। তবে বুনের সেই শঙ্কা এখন আর থাকার কথা নয়।
এই মুহূর্তে বৃষ্টির আনাগোনা নেই সিলেটে। বৃষ্টির শঙ্কা কাটিয়ে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে দুই দল এখন মাঠে নামার অপেক্ষায়। পরশু মধ্যরাত থেকেই সিলেটে বৃষ্টি। কাল দিনভরও বৃষ্টির দাপট ছিল। উইকেটের আশপাশের বড় একটা অংশ কাল দিনের বেশির ভাগ সময় ঢাকা ছিল। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য যখন বৃষ্টি থামে, আশপাশের ঢাকা অংশ সরিয়ে নেন মাঠকর্মীরা।
এখন অবশ্য মাঠে নামার জন্য উইকেট এবং মাঠ দুটোই প্রস্তুত। ম্যাচের শুরুর আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিচ্ছেন দুই দলের খেলোয়াড়েরা। একটু পর হবে টস। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল ৫টার পর থেকে টানা বৃষ্টি হতে পারে। এই ম্যাচ জিতলেই তিন ম্যাচের ওয়ানডের সিরিজ বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে আইরিশদের হারিয়েছে বাংলাদেশ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
৩৪ মিনিট আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে