
রাজধানীর তুরাগে পুলিশকে হামলাকারী দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে মূল হোতা আব্দুর রউফ হাতে ছুরি ও এসএস পাইপ নিয়ে টিনের চালে অবস্থান করছেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে শান্ত করতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।
তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ১ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার চতুর্থ তলা ভবন থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে ওই দুজনকে আটক করা হয়।
এর আগে তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ওই বাড়িতে আজ রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, এরপর সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মূল হামলাকারী আব্দুর রউফকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তার হাতে একটি ছুরি ও একটি এসএস পাইপ রয়েছে। ছুরি ও পাইপ নিয়ে ওই হামলাকারী টিনের চালে অবস্থান করছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হামলাকারীকে আটক করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ মো. নাসির উদ্দিন ও পুলিশ কর্মকর্তারা তাঁকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু কোনো অবস্থাতেই হামলাকারী শুনছেন না। সর্বশেষ তাকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে বলে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ঘটনাস্থলের ওই বাড়িতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরাও রয়েছেন। সেই সঙ্গে ঘটনাস্থলের বাড়িটিকে ঘেরাও করে রেখেছেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩২ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে