
নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের মা-বাবার পরিচয় এখনো মেলেনি। এদিকে উদ্ধারের পর থেকে নবজাতকের দেখা দিয়েছে শ্বাসকষ্ট। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করায়।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রেজওয়ানুল কবীর জানান, শিশুটি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য আজ রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরবর্তী করণীয় সম্পর্কে সমাজসেবা অধিদপ্তরসহ পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালের রেজিস্ট্রারে নবজাতকের মায়ের দেওয়া নাম ও ঠিকানায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু এই ঠিকানায় ওই নামে কাউকে পাওয়া যায়নি।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে প্রসবব্যথা নিয়ে এক কিশোরী জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যায়। জরুরি বিভাগে ওই কিশোরী নিজের নাম ও ঠিকানা উল্লেখ করে টয়লেটে চলে যায়। কিছুক্ষণ পর টয়লেট থেকে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ত্যাগ করে সে। এ সময় হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীরা টয়লেটে সদ্য ভূমিষ্ঠ নবজাতককে দেখতে পেয়ে নার্সকে জানায়। পরে নার্স ও চিকিৎসকেরা শিশুটিকে উদ্ধার করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে