ফাগুন শেষে গুটিসুটি পায়ে এগিয়ে আসছে গরম দিন। ঘাম গরমের এই সময়ে চলছে রোজাও। গরমে ঘেমেনেয়ে এবং সারা দিন রোজা রেখে যখন ক্লান্ত-শ্রান্ত ইফতারে তখন এক গ্লাস ঠান্ডা শরবত বা লাচ্ছি হলে যেন জুড়িয়ে যায় প্রাণ। এই সময় শরবত বা লাচ্ছি প্রাণ ঠান্ডা করার পাশাপাশি পুষ্টিকর এক গ্লাস জুস শরীর থেকে বের হয়ে যাওয়া লবণ ও অন্যান্য উপাদানের ঘাটতি পূরণ করে আবার সতেজ করে তুলবে এবং শক্তি জোগাবে।
কম সময়ে এবং সহজ পদ্ধতিতে হরেক রকমের ও স্বাদের জুস তৈরির জন্য ভালো মানের একটি জুসারের বিকল্প নেই। ভালো ব্র্যান্ডগুলোর মধ্যে জয়পান, মিয়াকো, ওয়ালটন, ফিলিপস, প্যানাসনিক উল্লেখযোগ্য। এ ছাড়া ব্র্যান্ডভেদে রয়েছে নানান রকম ব্যবহারিক সুবিধাও।
সনিফার জুসার: ক্লিয়ার জুসার। এই জুসার রস ও ছোবড়া আলাদা করে ফেলে। আলাদা আলাদা চেম্বার আছে। পরিষ্কার করাও সহজ। পাওয়া যাবে ঢাকা নিউমার্কেটের নিচতলাসহ বিভিন্ন বড় বাজারে।
ওয়ালটন ব্লেন্ডার ও জুসার: একটু কম দামের মধ্যে ভালো জুসার কিনতে চাইলে ওয়ালটনের জুসার বেশ ভালো অপশন। চলার সময় খুব বেশি আওয়াজ করে না এটি। তা ছাড়া এই জুসারে সেলফ কুলিং, হিট প্রোটেকশনসহ বেশ কিছু ফিচার আছে।
জয়পানের মিক্সচার গ্রাইন্ডার জুসার: জুসার ব্লেন্ডারের জগতে জয়পান এমনিতেই বেশ নামকরা। এর এই পলিকার্বনেটের তৈরি ৭৫০ ওয়াট ফ্রুটিকা ১ এইচপি জুসারটি টেকসই ও মজবুত। তাই দীর্ঘদিন ব্যবহারেও সহজে নষ্ট হবে না এটি। এ ছাড়া এর সঙ্গে বেশ কয়েকটি আকারের জগও পাওয়া যাবে।
ফিলিপস ডেইলি কালেকশন জুসার: এই জুসারের বড় সুবিধা হচ্ছে, এর আলগা অংশগুলো খুব সহজেই ডিশওয়াশারে ধুয়ে ফেলা যায়। তা ছাড়া এই জুসারে নরম আর শক্ত খাবারের জন্য দুই ধরনের মুড আছে। আর ছোটখাটো আকারের জুসারটি সহজেই এঁটে যাবে আপনার রান্নাঘরের কোনায়।
প্যানাসনিক জুসার: স্টেইনলেস স্টিলের তৈরি এই জুসারে রয়েছে বিল্ট ইন সার্কিট ব্রেকার। ফলে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বললেই চলে।সুন্দর ডিজাইনের এই জুসারের সঙ্গে বিনা মূল্যে পরিষ্কার করার জন্য একটি ব্রাশও দেওয়া হয়। ফলে জুসারটি পরিষ্কার করতে খুব একটা ঝক্কিতে পড়তে হবে না।
তেফাল হাই ক্যাপাসিটি জুসার: দুটি ভিন্ন মুডে ব্যবহার উপযোগী এই জুসারে একবারে প্রায় দশমিক শূন্য ৭ লিটার জুস তৈরি করতে পারবেন। এ জন্য জুসের উপাদানগুলো আগে থেকেই ছোট ছোট করে কেটে নিতে হবে না। এর প্রশস্ত ফিডিং টিউবে সহজেই এঁটে যাবে এর সবকিছু।
দরদাম
বাজারে বিভিন্ন দামের ও মানের জুসার পাওয়া যায়। এদের দাম বেশির ভাগ ক্ষেত্রে দুই থেকে আট হাজার টাকার মধ্যে। গতানুগতিক ব্লেন্ডারের তুলনায় এই দামটা একটু বেশি মনে হতে পারে। তবে প্রায় সব ই-কমার্স সাইটে, যেমন দারাজ, ইএমকে, আজকের ডিল, অথবা, কিংবা কাবলিওয়ালা ইত্যাদি থেকে ইএমআই সুবিধা নিয়ে কিস্তিতে কিনে নিতে পারবেন আপনার পছন্দের জুসারটি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে