যুক্তরাষ্ট্রে স্কুলে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলায় অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে কোভেন্যান্ট স্কুলে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এতে শিশুসহ ছয়জনের প্রাণহানি হয়।
নিহত তিন শিশুই ৯ বছর বয়সী। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া প্রাপ্তবয়স্ক তিনজনের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা ওই স্কুলের কর্মী ছিলেন।
ন্যাশভিলের মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম অড্রি হেল, বয়স ২৮ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা। হেল ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। হামলার পরই তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর বিষয়টি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গেল মাসেই ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে গুলিতে প্রাণহানি হয় কয়েকজনের। চলতি বছর দেশটিতে শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে স্কুলে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৩ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে