
র্যাব হেফাজতে মৃত সুলতানা জেসমিনকে আটকের পর যুগ্ম সচিব মো. এনামুল হক এক বছর আগের যে ঘটনা তুলে ধরে মামলা করেছিলেন, সেই মামলার আসামি আল-আমিনকে এক সপ্তাহ পর গ্রেপ্তার করেছে র্যাব।
আল-আমিনকেে গতকাল বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।
র্যাব-৩-এর এই কর্মকর্তা বলেন, আল-আমিন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব মো. এনামুল হকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎসংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হক আগেই জানতে পেরেছিলেন, নিজের ফেসবুক আইডি ‘হ্যাক’ করে তাঁর নাম করে চাকরির প্রলোভন দিয়ে টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এক বছরে পুলিশ কয়েকবার ডেকেও তাঁকে দিয়ে মামলা করাতে পারেনি।
এক বছর পর গত ২২ মার্চ এই প্রতারণার ঘটনায় এনামুল হকের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাঁর উপস্থিতিতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনকে (৩৮) তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যাব। আটকের পরদিন জেসমিন যখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায়, তখন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এনামুল।
আরও পড়ুন:

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৬ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে