
চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে বর্ষা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, খেলার সময় অসাবধানতাবশত শিশুটি ওই গর্তে পড়ে গিয়েছিল। পরে সেখানে জমে থাকা পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই ভবন মালিকের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের গর্ত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বর্ষা ওই এলাকার মো. আসলামের মেয়ে। সে স্থানীয় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাসার পাশে আনুমানিক ২০ গজ দূরে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় শিশুটি গর্তে পড়ে গিয়েছিল। পরে আর উঠতে পারেনি। পরে সেখানে জমে থাকা পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। শিশুটি সেখানে একাই খেলছিল।
ওসি আরও বলেন, এ ঘটনায় শুক্রবার ওই ভবনের মালিক ও নিরাপত্তারক্ষীকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১৩ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২৭ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৩২ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে