
সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে যাওয়া-না যাওয়া নিয়ে জল ঘোলা যেন শেষই হচ্ছে না। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। অথচ সাকিবরা কবে যাবেন, সেটা এখনো ধোঁয়াশায়। আজ চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড শেষ টি-টোয়েন্টি শেষে নাজমুল হাসান পাপনও সাকিবদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘খেলাবে কি না, সেটাই তো জানি না। এখন আপনারা যদি আমাকে চূড়ান্ত করেন, তাহলে একটা আশা দিতে পারি। এখন যদি না খেলায়, তাহলে কী আশা দেব? আগে দেখি খেলায় কি না।’
সাকিব-লিটনদের এনওসি নিয়ে পাপন বলেছেন, ‘আমকে তো কিছু জানাইনি। আপনারা (সাংবাদিকেরা) যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনো দিইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না, এটাই হলো সমস্যা। এখন পর্যন্ত প্রথম টেস্ট না-ও খেলতে পারে। তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে।’
পাপন আরও যোগ করেন, ‘আমরা ওদের বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল, ওরা কখন খালি থাকবে আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনো দিন পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৭ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে