কুড়িগ্রামের উলিপুরে গলায় খেজুর আটকে মনজিল মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার নন্দু নেফরা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিশুটি স্থানীয় পপুলার মডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে মনজিল মিয়া (৭) খেজুর খাওয়ার সময় গলায় আটকে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান।
পরে মনজিল কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ সকালে হঠাৎ শিশু মনজিলের গলায় ব্যথা করলে পরিবারের লোকজন তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মাসুদ রানা ও দাদা ফয়জার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দিন সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আমরা তাকে রংপুর না নিয়ে সদর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে গলার এক্স-রে করি।’
তারা আরও বলেন, ‘রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। আজ সকালে হঠাৎ করে মনজিলের গলায় তীব্র ব্যথা অনুভব হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে মনজিলের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার লোকজন শিশুটি মরদেহ দেখার জন্য ভিড় করছেন। এ সময় স্বজনদের কান্নায় সেখানে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া জেরিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে হাতপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে