
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান ও নিহত আব্দুর রহমান (৫০) ওই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা না হলেও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
এ নিয়ে ওসি আসাদুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল আব্দুর রহমানের। এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এ নিয়ে গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এরপর আবার দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়।
পরে গতকাল সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পর আব্দুর রহমানের ওপর চড়াও হন খলিলুর রহমান ও তার ছেলেরা। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রহমানকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে অমাদের ২০ বছরের বিরোধ। এ নিয়ে নিয়ে হলিলুর রহমান ও তাঁর ছেলেরা পরিকল্পনা করে আমার স্বামীকে হত্যা করেছেন। আমি তাঁদের বিচার চাই।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে