
রাজধানীর ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো আরিয়ান মিয়া (৮) ও তার ছোট ভাই রায়হান মিয়া (২)। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, আম ও অন্য ফল চুরি প্রতিরোধে বাড়ির সব গাছে বৈদ্যুতিক তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ স্থাপন করেছেন ওই বাড়ির মালিক। দুই দিন আগেও তাঁদের বাড়িতে বিদ্যুতায়িত হয়ে দুই কুকুর মারা যায়। তখন বিষয়টি জানানোর পরেও আমলে না নিয়ে দাম্ভিকতা দেখিয়ে এড়িয়ে যান বাড়ির মালিকের দুই ছেলে দিপু ও টিপু।
এদিকে সহোদর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বাড়ির মালিকের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তাঁর মেয়ে অ্যাডভোকেট নিপা আক্তার (৪০), জেরা (৩০) ও সারা (২০)। বাড়ির মালিকের দুই ছেলে দিপু ইসলাম (৪০) ও টিপু ইসলাম (৩৫) পলাতক রয়েছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে ‘ফাঁসি চাই’ বলে স্লোগান দিয়ে ওই বাড়িতে ইটপাটকেল ছুড়েছে ও ভাঙচুর করেছে বলে জানা গেছে।
মৃত দুই শিশুর মা এনি বেগম জানান, তিনি তারকাঁটার একটি কারখানায় কাজ করেন। তাঁর স্বামী মারফত আলী পেশায় ভ্যানচালক। তাঁরা ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে এনি বেগম তাঁর দুই ছেলেকে নিয়ে কারখানায় কাজে যান। এ সময় খেলার ছলে আরিয়ান ও রায়হান ওই বাড়িতে আম পাড়তে গেলে তারা বিদ্যুতায়িত হয়। তারা গাছের সঙ্গে একজনের নিচে আরেকজন ঝুলে ছিল।
এ ঘটনা দেখতে পান প্রতিবেশী ইয়াছির আরাফাত নাম এক রাজমিস্ত্রি। তিনি ওই দুই শিশুকে গাছের নিচে ঝুলে থাকতে দেখে তাদের মাকে খবর দিলে দ্রুত মা সন্তানদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওখানকার কর্তব্যরত ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি ইয়াছির আরাফাত বলেন, ‘কাজ শেষে বাড়ি ফিরে জানালা দিয়ে দেখি দুই শিশু আমগাছের সঙ্গে ঝুলে আছে মৃতের মতো। পরে আমি চিৎকার শুরু করলে তার মা পার্শ্ববর্তী কারখানা থেকে খবর পেয়ে শিশুদের উদ্ধার করেন।’
এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ বলেন, ‘আম ও বিভিন্ন ফল চুরি প্রতিরোধে গাছে বিদ্যুৎ স্থাপন করা খুবই ভয়াবহ একটি কাজ, যা মোটেও ওদের উচিত হয়নি। এই চরম অপরাধের কারণে দুটি কোমলমতি শিশু আজ মারা গেল। ওদের সঠিক বিচার হওয়া উচিত। মৃত বড় ছেলে আরিয়ান মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে বলে শুনেছি।’
এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেমরা শাখার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে ওই বাড়ির বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে। তাঁদের লাইন অবৈধ কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গাছে বিদ্যুৎ দিয়ে দুটি হত্যার অভিযোগটি অত্যন্ত অমানবিক ও পাষণ্ড কাজ। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা জরুরি ভিত্তিতে গ্রহণ করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে