এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় যেন দিল্লি ক্যাপিটালসের কাছে ‘সোনার হরিণ।’ টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি দিল্লি। বিপর্যস্ত এই অবস্থা থেকে দিল্লিকে ঘুরে দাঁড়ানোর টোটকা দিলেন সৌরভ গাঙ্গুলী।
এবারের আইপিএলে চার ম্যাচের চারটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করে দিল্লি। ব্যাটিং-বোলিং কোনোটিতেই দিল্লি পারছে না আশানুরূপ পারফরম্যান্স করতে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান সংগ্রাহকের তালিকায় সেরা দুইয়ে থাকলেও তার ব্যাটিং নিয়ে হচ্ছে সমালোচনা। ৪ ম্যাচে ১১৪.৬৮ স্ট্রাইকরেটে করেছেন ২০৯ রান। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেটাররাও পারছেন না প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে। পরশু দিল্লি ক্যাপিটালস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে নিজেকে। অনেক দিন খেললে এমন বাজে সময় আসেই। তখন উচিত নিজের ঘরে গিয়ে আয়না দেখা এবং নিজেকে প্রশ্ন করা যে কীভাবে পরিবর্তন করা যায়।’
গত পরশু অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ান্স। ১৭২ রান করেও শেষ বলের রোমাঞ্চে হেরে যায় দিল্লি। যেখানে অক্ষর প্যাটেল ২৫ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ব্যাটিংয়ে আরও বেশি রান হওয়া উচিত ছিল বলে মনে করেন সৌরভ। দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট বলেন, ‘আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। অক্ষরের দুর্দান্ত ব্যাটিংয়েই ১৭০ এর বেশি রান হয়েছে। বাকিদেরও এগিয়ে আসতে হবে।’
আরও খবর পড়ুন:

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে