সুনামগঞ্জে তিন উপজেলায় বজ্রপাতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. এহসান শাহ।
তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে বোরো ধান কাটা হচ্ছিল। এ সময় বজ্রপাতে রমজান মিয়া (১৫) ও মুকিদ মিয়া (২৫) নামের দুজন আহত হন। পরে স্থানীয়রা দুজনকেই তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। আর মুকিদ মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে এবং মুকিদ মিয়া একই গ্রামের আব্দুল হকের ছেলে।
অন্যদিকে, ছাতকে বজ্রপাতে তিনজন মারা গেছেন। নিহতরা হলেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আব্দুস সামাদ (৪৫)।
এ ছাড়া জেলার দোয়ারাবাজার উপজেলায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩২)। তাঁরা হাওরে ধান কাটছিলেন।
এ নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘যেহেতু এখন বজ্রপাতের সময়, তাই আমরা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাইকিং করে সচেতন করছি। যেন তারা খারাপ আবহাওয়ায় নিরাপদ স্থানে অবস্থান নেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে