ঝিনাইদহের হরিণাকুণ্ডুে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে লুৎফর রহমান (৪০) নামে এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মান্দারতলা এলাকায় তাঁকে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর বেলা দুইটার দিকে তিনি মারা যান।
লুৎফর রহমান ওই গ্রামের নায়েব মণ্ডলের ছেলে। তিনি ঢাকার শাহবাগ এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।
নিহতের স্ত্রী ভানু নেছা জানান, একটি বিয়ের বিষয়ে কথা বলতে সকালে তাঁর স্বামী লুৎফর রহমান নিজ বাড়ি থেকে জোড়াপুকুরিয়া এলাকায় আত্মীয় মিয়াজুল ইসলামের বাড়িতে যান। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মান্দারতলা ব্রিজসংলগ্ন কাউসারের দোকানের সামনে এলে ১৫-২০ জন লোক দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরপর ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে দুপুরে তিনি মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো ভোঁতা কোনো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কারণ, তাঁর কিছু হাড়ও ভেঙে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্ত ক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, ওই গ্রামে রাজনৈতিক দুটি পক্ষ রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩২ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে