পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কে মায়ের সঙ্গে ঘুরতে এসেছিল সাড়ে ৪ বছরের শিশু সিন্থিয়া। কিন্তু বাড়ি ফেরার পথে ব্রিজ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোনা নদীর ওপর ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও শিশুটিকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।
সিনথিয়া কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের মো. কাওসার হোসেনের মেয়ে।
সিনথিয়ার মা হাফসা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ভান্ডারিয়া বাজারে কেনাকাটা শেষে মেয়েকে নিয়ে ভান্ডারিয়া থানা পার্কে যাই। পার্ক থেকে বাড়ি যাওয়ার পথে সেতু অন্ধকার থাকায় ভাঙা রেলিংয়ের ফাঁক দিয়ে মেয়েটি নদীতে পড়ে যায়।’
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির সন্ধান পায়নি।
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ‘পোনা নদীর ওপর নতুন একটি গার্ডার সেতু নির্মাণ হওয়ায় পুরোনো বেইলি ব্রিজটি রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ব্রিজের রেলিং ভাঙা। ব্রিজটির অধিকাংশ স্থানে রেলিং নেই। খোলা অবস্থায় রয়েছে। ব্রিজের বাতিগুলো বন্ধ হয়ে পড়ে আছে। এতে ব্রিজটিতে চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার জন্য স্থানীয়রা ব্রিজের রক্ষণাবেক্ষণের অবহেলাকে দায়ী করেন। সড়ক বিভাগের লোকজন ব্রিজটি সংস্কার না করায় এমন দুর্ঘটনা হয় বলে জানান তিনি।’
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পায়নি। খোঁজ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুজ্জমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর শুনে আমিসহ আমার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সব ধরনের সহযোগিতা করছি। শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হলে পারবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে