
দুর্বৃত্তরা বোরকা পরে এসে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেনকে (৩৮) গুলি করে হত্যা করেছে। আজ রোববার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী উপজেলা দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজারে এই গুলির ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে জামাল হোসেন মারা যান।
জামাল তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নওয়াগা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, ‘যুবলীগ নেতা জামালকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে শুনেছি। এখনো পর্যন্ত জামালের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গৌরীপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবলীগ নেতা জামাল এশার নামাজ পড়তে পশ্চিম বাজার জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় বোরকা পরা তিনজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যান। বাজারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন, ‘ফেসবুকে জানতে পাই যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে