
যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা ঘটনার তদন্তকাজ সর্বোচ্চ পেশাদারত্ব ও দক্ষতা দিয়ে দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।
আজ সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে এ কথা জানান পুলিশের এ কর্মকর্তা।
হত্যার রহস্য উদ্ঘাটনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আমাদের সর্বোচ্চ পেশাদারত্ব ও দক্ষতা দিয়ে মামলাটির দ্রুত তদন্ত করব। এ মামলায় তদন্তকালে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের প্রত্যেককে অভিযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনব।’ আর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দলও মাঠে কাজ করছে।
এ সময় পুলিশ সুপার (সিআইডি) জাকির হোসেন, র্যাব-১১ সিপিসি-২ (কুমিল্লা) উপপরিচালক মেজর মোহাম্মদ শাকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এনামুল হক, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. মহসিন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার রাত আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নিহত হন। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং একই উপজেলার নোয়াগাঁও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে