
নিখোঁজের ২০ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে সিরাজুল আরেফিন আকিব (২২) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আকিব। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।
দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বুধবার নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিল, সেখানেই তাঁর লাশটি পাওয়া যায়।’
সিরাজুল আরেফিন আকিব কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে (পিডিবি) কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। তিনি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, নৌবাহিনীর ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলাসংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে।
শাহীনুর রহমান আরও জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩২ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে