
গায়ক নোবেলের মাদকাসক্তির পেছনে এক নারী এয়ার হোস্টেস জড়িত বলে জানিয়েছেন তাঁর সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি বলেন, ‘নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এক এয়ার হোস্টেস জড়িত। তাঁরাই নোবেলকে মাদক সাপ্লাই দেন। এমনকি তাঁদের এসব বিষয় নিয়ে আমি কথা বলায় আমাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হতো।’
আজ শনিবার ডিবি কার্যালয়ে সালসাবিল মাহমুদ এসব কথা বলেন। তবে তিনি কারও নাম প্রকাশ করেননি।
নির্যাতন ও ডিবিতে আসার বিষয়ে সালসাবিল বলেন, ‘নোবেল মাদক সেবন করে বাসায় এসে আমাকে নির্যাতন করতেন। একদিন ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তাঁরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছেন যে মাদক সেবনের কারণে আমাকে মারধর করেন। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। যদিও পরে আইনগত ব্যবস্থা নিইনি।’
ডিবি কার্যালয়ে আসার বিষয়ে তিনি বলেন, ‘আজ ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে।’
ভারতীয় সারেগামাপা খ্যাত গায়ক নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে গোয়েন্দা পুলিশের কমিশনার হারুন অর রশীদ বলেন, নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এরই মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করেন তিনি। তাঁদের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকাও নেন। নিজেও যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। কিন্তু সেখানে যাননি। টাকা চাওয়ার পর তা-ও ফেরত দেননি। এ ঘটনায় মামলা হয়, কিন্তু মামলার পরও পুলিশ কিংবা আদালতেও আত্মসমর্পণ করেননি তিনি।’
এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ‘বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রামে গিয়ে ভাঙচুর করা, মাতলামি করার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। তাঁর এসব অপকর্মের বিষয়ে আমরা নোবেলকে একাধিকবার বুঝিয়েছি। কিন্তু তিনি নিয়মিত মাদক সেবন করছেন। স্ত্রীকে মারধর করছেন। মাদকাসক্ত থাকার কারণে তিনি কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা দিয়েও যেতে পারেন না।’
এক প্রশ্নের জবাবে হারুন আরও বলেন, নোবেলের এসব কার্যক্রমের কারণে তাঁর বাবা তাঁকে ত্যাজ্যপুত্র করেছেন। উত্তরাঞ্চলে একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে মাতলামি করেছেন তিনি, মঞ্চ ভাঙচুর করেছেন। স্ত্রীকে মারধর করেছেন। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে অনুষ্ঠানে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তবে ঠিক কখন কোন জায়গা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয় তা জানায়নি ডিবি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে