
ভোট গণনার অভিযোগ নিয়ে সন্ধ্যা ৭টায় বঙ্গতাজ অডিটরিয়ামে এসে উপস্থিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের মুখ্য নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৷ আসার পর পরই নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তার পর থেকে অবস্থান করছেন অডিটরিয়ামেই। বাইরে তাঁর কর্মী-সমর্থকেরা।
বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। রাত ৮টার কিছুক্ষণ পরেই হঠাৎ করে হাত তুলে কিছু কথা বলতে চান ৷ তবে রিটার্নিং কর্মকর্তা তাতে সায় দেননি ৷ তারপর মঞ্চের কাছাকাছি গিয়ে জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ করে কিছু অভিযোগ উত্থাপন করেন ৷
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার কিছু অভিযোগ আছে ৷ কয়েকটি অনিয়মের কথা আপনাদের জানাতে চাই। বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেসব ফলাফলের প্রিন্টেট কোনো কপি দেওয়া হচ্ছে না প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরসহ।’
জবাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়, ‘দেওয়ার কথা তো। দেবে না কেন। প্রিন্টেট কপি না দিলেও সেখানে স্বাক্ষর আছে তো।’
তারপর আবার অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের ফলাফল দিলেও মেয়র প্রার্থীদের ফলাফল দিচ্ছে না।’
এই অভিযোগের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি দেখছি ৷ আপনি শান্ত হয়ে বসুন।’
তারপর জাহাঙ্গীর আলম মঞ্চের সামনে থেকে সরে গিয়ে আবার বসেন তাঁর আগের জায়গায়।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে