
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অংশ হিসেবে ফের একদিনের সফরে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবির ঘুরে গেলেন মিয়ানমারের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে কার্গো ট্রলারে মিয়ানমারের ১৪ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসে। এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছু দৌজাসহ সরকারি কর্মকর্তারা তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দেশটির মিনিস্ট্রি অব সোশ্যাল অ্যাফেয়ার্সের মংডুর আঞ্চলিক পরিচালক অং মিউ। প্রতিনিধি দলটি ২৬ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে মিয়ানমারের রাখাইনের ১৫টি গ্রামে রাখার প্রতিশ্রুতিসহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশ্বাস দেওয়া হয় বলে জানান সাক্ষাতে মিলিত হওয়া রোহিঙ্গারা।
২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হোসাইন আহমদ বলেন, ‘যাদের তালিকা পাঠানো হয়েছিল তারাই সাক্ষাতের সুযোগ পেয়েছে প্রতিনিধি দলের সঙ্গে। সাক্ষাৎকারে মিয়ানমারে গেলে পড়াশোনার জন্য স্কুল, কর্মসংস্থানের সুযোগ, চাষাবাদের জন্য জমি, মাছ আহরণ, এনভিসি কার্ড নিয়ে পর্যায়ক্রমে নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছে।’
রোহিঙ্গা ক্যাম্পের নেতা বজলুল ইসলাম বলেন, ‘ক্যাম্পে মিয়ানমারের প্রতিনিধিরা আসলে, অনেক রোহিঙ্গা দাবি তুলেছে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য। আমরা চাই নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন।’
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছু দৌজা বলেন, ‘প্রতিনিধিদল রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাঁদের জন্য মিয়ানমারে কি কি প্রস্তুতি রাখা হয়েছে সে বিষয়ে আলাপ করেছেন। সাক্ষাৎ শেষে ফিরে গেছে প্রতিনিধিদল।’
এদিকে গত ৫ মে বাংলাদেশ সরকার ও রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল রাখাইন সফর করে পরিস্থিতি দেখতে গিয়ে ছিলেন। এর আগে ১৫ মার্চ মিয়ানমার প্রতিনিধি দল বাংলাদেশে আসে। সে সময় প্রায় ৫০০ জন রোহিঙ্গাদের তথ্য যাচাই বাছাই শেষে মিয়ানমার ফিরে যায় প্রতিনিধি দলটি।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। তাদের রাখাইনে ফেরত নিতে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মিয়ানমার। চুক্তি স্বাক্ষর করলেও রোহিঙ্গাদের ফেরত নিতে অনাগ্রহ দেখাচ্ছে মিয়ানমার। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে একটি ত্রিপক্ষীয় কমিটি। এই কমিটি দুটি সভা করলেও প্রত্যাবাসন শুরু হয়নি। একজন রোহিঙ্গাও মিয়ানমার ফেরত যাননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে