মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টেক্সট পোস্ট করার পাশাপাশি অনেকে ভিডিও পোস্ট করেন। সম্প্রতি সর্বোচ্চ ২ ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধাও চালু হয়েছে এই প্ল্যাটফর্মে। পোস্ট করা ভিডিও কতজন দেখেছেন, তা ব্যবহারকারীকে জানার সুযোগ দিতে কয়েক মাস আগে ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করে টুইটার। তবে এবার এই সুবিধা বন্ধের পথে হাঁটছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে টুইটার কিছু না জানালেও প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ ও আইওএস অ্যাপে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না। তবে টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটারে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাচ্ছেন। গত ১৮ মে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা টুইটে এ ঘোষণা দেন প্ল্যাটফর্মটির মালিক ও সাবেক সিইও ইলন মাস্ক। তবে ভিডিওর সাইজ সর্বোচ্চ ৮ জিবি হতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী টুইটে ইলন মাস্ক লেখেন, ‘টুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা এখন থেকে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন (৮ জিবি)!’ আগে সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা গেলেও এখন এই সীমা বেড়েছে। তবে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররাই পাচ্ছেন এই সুবিধা। আগে দীর্ঘ ভিডিও শুধু ওয়েব সংস্করণ থেকেই আপলোড করা যেত। তবে এখন থেকে আইওএস অ্যাপ থেকেও তা সম্ভব হবে।
এদিকে, অ্যাপে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে টুইটার। ফলে অ্যাপটিতে কোনো ভিডিও চালু করে নিউজফিড স্ক্রল করলে তা বন্ধ হয়ে যাবে না। ভিডিওটি স্ক্রিনের এক কোণে দেখা যাবে।
টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টুইটারে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করার সময়ই স্ক্রিনের এক কোণে ভিডিও দেখা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে