রাজধানীর দক্ষিণখানে স্বামীর বাড়ির পাশ থেকে আফরোজা বেগম (৩৬) নামের এক কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ১১টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আশরাফুল আলম পলাতক রয়েছে।
নিহত ওই প্রবাসী নারী নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মন্ডলের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অপরদিকে তাঁর স্বামী আশরাফুল আলম দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের ছেলে। স্ত্রীকে হত্যা করে তিনি কানাডা পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ছোট ভাই আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন, বোন জামাই ও ভাগনি প্রায় তিন মাস আগে কানাডা থেকে বাংলাদেশে আসে। তারা সবাই কানাডার সিটিজেন। বাংলাদেশে আসার পর তারা বোন জামাইয়ের বাসায় উঠে। হঠাৎ করে গত শুক্রবার থেকে আমার বোনকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সোমবার আমরা দক্ষিণখান থানায় একটি নিখোঁজ জিডি করি। পরে আজ বোন জামাইয়ের বাসার পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহের সন্ধান পাই।’
এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা মোসাম্মৎ রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘জিডির পর আমি গতকাল মঙ্গলবার মেয়েটির স্বামীর বাড়িতে যাই। সেখানে বাড়ির কেউ কিছুই বলে নাই। এরপর থেকেই বাড়িতে আমি আমার সোর্স লাগিয়ে রাখি। অতঃপর আমি বুদ্ধি খাটিয়ে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজনের থেকে জানতে পারি তাঁকে হত্যা করা হয়েছে। পরে নিহতের স্বামীর কাছ থেকে কৌশলে তথ্য নেই। পরে তাকে ভিডিও কল দিলে সে লাশ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেয়।’
এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ওই নারীকে হত্যা করে তার মরদেহ গুমের জন্য মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে নিহতের মরদেহ উদ্ধারকালে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট উপস্থিত ছিল। এ ছাড়া উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিল ছিলেন।
লাশ উদ্ধারকালে বাড়ির আশে পাশে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির গেট আটকে রেখে লাশ উদ্ধারের কার্যক্রম চালানো হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে