Ajker Patrika

ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে কিশোর নিহত

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে কিশোর নিহত

ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে এক কিশোর অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। আজ শনিবার সকালে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা আব্বাস আলী হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (১৩) আজ সকালে রোদের মধ্যে স্থানীয় ফুটবল মাঠে খেলতে নামে। এ সময় বুকে বল লেগে সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্য খেলোয়াড় ও স্থানীয়রা তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। 

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজমুল হাওলাদারের পিতা আব্বাস আলী হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। 

ওই এলাকার বাসিন্দা তুহিন মিত্র জানান, নিহত নাজমুল হাওলাদার ছোটবেলা থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সুচিকিৎসা পাননি। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমনি কুমার মিস্ত্রি বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ এখনো কিছু জানায়নি। জানালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত