ঝালকাঠির কাঠালিয়ায় ডোবার পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। আজ রোববার দুপুরে আমুয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর নাম মাইশা (৮) ও হালিমা (৫)। মাইশা আমুয়া জিরো পয়েন্টসংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া মো. মাহবুবুর রহমানের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে এবং হালিমা তাঁর ভাই হুমায়ূনের মেয়ে।
শিশুদের পরিবার বলছে, দুই বোন বাড়ির পাশেই খেলছিল। বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। এ সময় পাশের ডোবায় পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ডোবার পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে