
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সোমবার বিকেলে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলার ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে ডিএমপির গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান হিরো আলম।
চলচ্চিত্র নায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিবসহ অনেকে এই আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এমন গুরুত্বপূর্ণ প্রার্থীদের বিরুদ্ধে জেতার আশা করেন কি না? জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আপনাদের কি মনে হয়? তাঁদের থেকে আমি হিরো আলম কম গুরুত্বপূর্ণ নাকি? আমি কাউকে গুনব না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কে ভাইটাল, কে দাঁড়াল, কে আসল না—সেটা গুরুত্বপূর্ণ না। আমি হিরো আলম ভাইটাল হয়ে তাঁদের বিরুদ্ধে আসছি।’
হিরো আলম বলেন, ‘আমি বগুড়ায় নির্বাচন করতে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন চলচ্চিত্র জগতের মিয়া ভাই, ফারুক ভাই। তিনি মিডিয়া ব্যক্তি। তিনি নানা কারণে এলাকায় কাজ করতে পারেননি। আমিও মিডিয়াকর্মী। সে জন্য তাঁর অসমাপ্ত কাজগুলো করতে চাই। অনেকে হয়তো মনে করেন, হিরো আলমকে হয়তো শুধু রিকশা-ভ্যানচালকেরাই ভালোবাসেন। কয়েক দিন ধরে এই আসনে নিজে নিজে ঘুরেছি। দেখেছি বেশি কিছু কাজ হয়নি। আগামী চার-পাঁচ মাসে দেখি কিছু করতে পারি কি না? সেই চিন্তা থেকেই নির্বাচনের প্রার্থী হওয়ার চিন্তা।’
হিরো আলম আরও বলেন, ‘ঢাকা-১৭ আসন ঘুরে দেখলাম। এলাকার মানুষজন তো আমাকে আশ্বস্তই করলেন। সবাই বলছেন তুমি আসো আমরা তোমাকে চাই। সাহস পেয়েই নির্বাচনে প্রার্থী হচ্ছি। আমি বস্তির ছেলে অনেকেই গালি দিয়ে বলেন। ভাষানটেক, মহাখালী কড়াইল বস্তি এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে