
উগান্ডার একটি স্কুলে ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত বিদ্রোহীরা শিশুসহ কমপক্ষে ২৫ জনকে গুলি করে হত্যা করেছে। গতকাল শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের পন্দওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও আটজনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উগান্ডার পুলিশ জানিয়েছে, শুক্রবারের এই হামলা চালিয়েছে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)। এটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ভিত্তিক একটি সশস্ত্র গ্রুপ, যারা উগান্ডায়ও সক্রিয়। হামলার পর তারা কঙ্গোর ভিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়েছে। উগান্ডার সৈন্যরা তাদের তাড়া করছে।
উগান্ডার ন্যাশনাল পুলিশের মুখপাত্র ফ্রেড এনাগা আজ শনিবার এক বিবৃতিতে জানান, শুক্রবার রাতে হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়। এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশগুলো বেভেরা হাসপাতালে পাঠানো হয়েছে।
উগান্ডা সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত স্কুলে এই হামলা হয়েছে। বেশ কয়েক বছর পর উগান্ডার স্কুলে এ ধরনের ঘটনা ঘটল। এডিএফ বিদ্রোহীরা গত দুই দশক ধরে ডিআরসির ভেতর থেকে কাজ করছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে