
বগুড়ার আদমদীঘিতে সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের ধাক্কায় শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেসের ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুলপুর রেলস্টেশন থেকে উওরা মেইল ট্রেনে শাহিনুর ইসলাম তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি পাঁচবিবি যাচ্ছিলেন। পথে আহসানগঞ্জ রেলস্টেশনে ট্রেনটি ক্রসিং নেওয়ার জন্য দাঁড়ায়। ওই স্টেশনে নামাজ পড়ে ট্রেনের দিকে যাওয়ার সময় অপর লাইন দিয়ে ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ধাক্কা লেগে শাহিনুর ইসলামের মৃত্যু হয়। মৃত শাহিনুর ইসলাম লালপুর থানার দিলালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার সকালে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে