কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার নওদা খাদিমপুর এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।
নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, ‘আমার ভাই রাতে ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এক মুখোশধারী। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কী কারণে কে তাঁকে হত্যা করেছে তা বলতে পারছি না। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’
জানা গেছে, রবিউলকে কুপিয়ে জখম করার পর তাঁর স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, গত রাতে রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে