গাজীপুরের শ্রীপুরে নারী শ্রমিককে (১৯) দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাঁকে ধর্ষণ করা হয়। পরে পুলিশ খবর পেয়ে রাতেই দুজনকে আটক করে। এ ঘটনায় আজ মামলা হলে ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার আসামিরা হলেন দেলোয়ার হোসেন (২৩), ইমন হোসেন (২২) ও উজ্জ্বল (২৫)। এর মধ্যে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দেলোয়ার ও ইমনকে আটক করে। তবে উজ্জ্বল পালিয়ে যান।
ভুক্তভোগী নারী শ্রমিক বলেন, ‘কারখানা ছুটির পর রাত ৯টার দিকে এক সহকর্মীর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলাম। পথে কয়েকজন আমার সহকর্মীকে মারধর করে আমাকে পাশের গভীর বনে নিয়ে মারধর করে, ভয়ভীতি দেখিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। পরে তারা আমাকে সেখানে রেখেই পালিয়ে যায়। পরে আমার সহকর্মী আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ বিষয়ে থানায় মামলা করেছি।’
ভুক্তভোগী নারী শ্রমিকের মামা বলেন, রাতে বিষয়টি জানার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। আসামিরা এলাকার চিহ্নিত অপরাধী, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁরা জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই দুজনকে আটক করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৩ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে