
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে ত্রুটির কারণে বায়োমেট্রিক যাচাই করা যাচ্ছে না। ফলে মোবাইল অপারেটরগুলো নানা কার্যক্রম চালাতে পারছে না। এই সমস্যা সমাধানের জন্য মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব গতকাল সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দ্বারস্থ হয়েছে।
জানা যায়, এনআইডি সার্ভারে প্রায় ১২ কোটি ভোটারের তথ্য, ছবি ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক) সংরক্ষিত আছে। ইসি থেকে ১৬৪টি প্রতিষ্ঠান এনআইডিসংক্রান্ত সেবা নিয়ে থাকে। সেবা প্রদানকারী এসব প্রতিষ্ঠান গ্রাহকের দেওয়া তথ্য নির্বাচন কমিশনে সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে। সার্ভার বিকল থাকলে এসব সেবা বাধাগ্রস্ত হয়।
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়ে জানায়, গত রোববার রাত থেকে এনআইডি সার্ভার বিকল রয়েছে। এতে তাদের সিম নিবন্ধনসহ আটটি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন বলেন, ‘অনেকেই বলছে যে আমাদের সার্ভার ডাউন, কথাটি সঠিক নয়। আমাদের সেবাগ্রহীতাদের আমরা ভিন্ন ভিন্ন রকমের সেবা দিয়ে থাকি। কেবল যারা বায়োমেট্রিক ভেরিফিকেশন করে, তাদের ক্ষেত্রে রোববার সন্ধ্যা থেকে ত্রুটি দেখা দিয়েছে। যারা কেবল আঙুলের ছাপ যাচাই করতে চাচ্ছে, তারা সেই সেবাটি পাচ্ছে না। অন্য সব সেবা আগের মতো চলমান।’
সমস্যা সমাধানের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের সার্ভার ছোট একটি কম্পিউটারের মতো নয়, অনেকগুলো হার্ডওয়্যার দিয়ে আমরা কাজ করি। কোনো একটিতে হয়তো ত্রুটি দেখা দিয়েছে। আমাদের টেকনিক্যাল এক্সপার্টরা এটি নিয়ে কাজ করছে। আশা করি, আগামী বুধবারের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে। তবে এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪২ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে