
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আব্দুল করিম (৪৫) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুল করিম রাজধানীর আমিনবাজার এলাকার বাসিন্দা।
প্রাইভেট কারের যাত্রী দেলোয়ার বলেন, ‘আম কেনার জন্য চারজন মিলে রাজশাহী গিয়েছিলাম। সকাল ৭টার দিকে প্রাইভেট কারে রওনা দিয়ে ঢাকায় ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় প্রাইভেট কারটি দুর্ঘটনায় পড়ে। এতে চালকসহ চারজন আহত হই। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।’
মাইক্রোবাসের যাত্রী নীরব মণ্ডল জানান, তাঁরা বিদেশফেরত মামাসহ ৯ জন নিয়ে ভোর ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে নওগাঁ জেলার আত্রাইয়ে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁর মামা নাজমুল (৩৫), মামাতো বোন বৈশাখী খাতুন (১৪), যাত্রী মহাব্বত আলী (৬৫) ও চালক সোলেমান আলী আহত হন।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১০ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৩০ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে