বাগেরহাটের শরণখোলায় গাছ চাপা পড়ে কাতার প্রবাসী জাফর হাওলাদারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাফর হাওলাদার কাতার থেকে তিন মাস আগে বাড়িতে আসেন। আজ দুপুরে জাফর হাওলাদার শ্রমিক হিসেবে পাশের বাড়ির একটি চাম্বল গাছ কাটতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে দড়ি দিয়ে টান দিলে মুহূর্তেই তিনি গাছটির নিচে চাপা পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইশরাত জাহান জানান, মাথায় গুরুতর আঘাতে মগজ বের হয়ে যাওয়ায় হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৬ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২২ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে