
নোয়াখালীর চাটখিলে প্রেমের টানে এসে ঘর বাঁধলেন ল্যাটিন আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডো (৩৩)। ভালোবেসে তিনি বিয়ে করলেন চাটখিলের ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে মো. আরমান হোসেনকে। আরমান বাংলাদেশ পুলিশে ব্রাহ্মণবাড়িয়ায় কনস্টেবল পদে কর্মরত।
গতকাল বৃহস্পতিবার রাতে কারাঞ্জা সাওসিডোরকে নিয়ে নিজ বাড়ি আসেন আরমান। প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করায় এই নববধূকে দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ।
জানা গেছে, ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে আরমানের সঙ্গে পরিচয় হয় পেরুর তরুণী কারাঞ্জা সাওসিডোর। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। ছয় বছরের ভালোবাসা এবার বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে পূর্ণতা পায়। নোয়াখালীর তরুণ আরমানের টানে পেরু থেকে গত ২ জুলাই বাংলাদেশে ছুটে আসেন কারাঞ্জা সাওসিডোর।
এ বিষয়ে জানতে চাইলে আরমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত ২ জুলাই বাংলাদেশে এলে তিনি কারাঞ্জাকে রিসিভ করেন। পরে ঢাকায় এক আত্মীয়ের বাসায় বিয়ের কাজ সম্পন্ন করে নববধূকে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চাটখিলে গ্রামের বাড়ি আসেন। তাঁরা এখন সুখে আছেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৩ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে