
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের খাল থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় করিম (২৬) নামের এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় তাঁর মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
আজ সোমবার সকাল ৯টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার এলাকার সুইজ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত করিম জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মন্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের বেলাল হোসেনের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে জোবায়ের বাজার এলাকার সুইজ খালের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন খালের পাড়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পানিতে ভাসমান অবস্থায় গলায় গামছা প্যাঁচানো মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন মরদেহটি করিমের বলে শনাক্ত করেন। করিম পেশায় একজন মোটরসাইকেলচালক বলেও জানান।
স্থানীয়দের ধারণা, গতকাল রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা করিমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর তাঁর মোটরসাইকেলটি নিয়ে গেছে। পরে লাশটি খালের মধ্যে ফেলে দিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি গামছা প্যাঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ড। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৩ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে