নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি দেখানোসহ বেশ কিছু অভিযোগ তুলে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘লোকদেখানো ভোট হচ্ছে।’
আজ সোমবার দুপুরে মানিকদী ইসলামিয়া মডেল মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই জানিয়ে হিরো আলম বলেন, সকাল থেকে মানুষের মধ্যে আগ্রহ ছিল যে সুষ্ঠু একটা নির্বাচন হবে। কিন্তু যখন মানুষ দেখছে এজেন্টদের ঢুকতে দেওয়া হইতেছে না, তখন ভোটারদের মধ্যেও একটা ভয় ঢুকে গেছে। মানুষ এখন ভাবছে, ভোট দিলেও নৌকা পাস করবে, না দিলেও নৌকা পাস করবে। এমন চিন্তা করে ভোটাররা ঘর থেকে বের হচ্ছেন না। লোকদেখানো ভোট হচ্ছে।
কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে অভিযোগ করে হিরো আলম বলেন, ‘অনেক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেককে সকালে ভয় দেখিয়ে বের করে দিয়েছে। সবাই তো আমাদের মতো সাহসী না। কয়েকজনকে মারধরও করা হয়েছে।’
নির্বাচন বর্জনের ঘোষণা দেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না। ভোট বর্জন করব না। কারণ, আমি চাই জনগণ দেখুক, দেশে নির্বাচন কতটা সুষ্ঠু হইতেছে। জনগণ দেখুক, আমাদের ওপর কীভাবে অত্যাচার হইতেছে, এজেন্টদের বের করে দেওয়া হইতেছে, কেন আমরা ফেল করলাম। দেশের মানুষের চোখ খুলে দেওয়ার জন্য আমি শেষ পর্যন্ত থাকব।’
একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম বলেন, ‘আজকে আমি যদি নির্বাচনে না থাকতাম তাহলে নির্বাচন সুষ্ঠু হইতেছে কি না, জালিয়াতি কতটুকু হইতেছে, তা আপনারা বুঝতে পারতেন না। আমি নির্বাচনে থাকাতে আপনারা অনেক কিছু দেখতে পারছেন। এটা দেখানোর জন্যই আমি মাঠে ছিলাম।’
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না জানিয়ে হিরো আলম বলেন, ‘আমার এজেন্টদের রাখার যাদের হিম্মত নেই, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনের তো প্রশ্নই ওঠে না।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৫ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে