
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটি উদ্ধার করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গামুখী সিল্কি পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (টিম লিডার) তরুণ অর রশিদ খানের নেতৃত্বে বাসের মধ্যে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বাসের দুমড়েমুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁদের মধ্যে বাসের চালক মাইনুদ্দিনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তরুণ অর রশিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় আহত যাত্রীরা কেউ কেউ বাস থেকে বের হয়ে আসে। তবে বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে পাঁচ-ছয়জন যাত্রী আটকা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের বের করে আনতে সক্ষম হই। তাদের মধ্যে বাসচালক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে